Description
- Instant power transition with 0ms switching for uninterrupted service.
- Lightweight design (210g) for easy placement near devices.
- Overload, short-circuit, and overcharge protection for safety.
- Available in 3 Capacities: 6000mAh, 7800mAh, and 9900mAh variants.
- Backup Power: Up to 9 Hours
- Dual DC Outputs: DC 12V (2A)x2 and DC 9V (1A).
- Warranty 1 year.
WGP Mini UPS কি? লোডশেডিং এর সময় রাউটার, অনু এবং সিসি ক্যামেরা চালু রাখার জন্য সাধারণত মিনি ইউপিএস ব্যবহার করা হয়। কারন কারেন্ট না থাকলেও এই মিনি ইউপিএস আপনার উক্ত ডিভাইসগুলোতে কমপক্ষে 5-7 ঘন্টা ব্যাকআপ পাবেন। ফলে আপনার লাইনে ইন্টারনেট পাবেন। এই ইউপিএস দিয়ে লোডশেডিং এর সময় সিসি ক্যামেরাও অন রাখতে পারবেন।
ব্যাকাপ টাইমঃ ব্যাকআপের সময় মূলত নির্ভর করে আপনার ডিভাইস কতটুকু কারেন্ট ব্যবহার করছে তার উপর। যেমন, কোনো রাউটার যদি ১.৫ এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে, আবার কেউ ১ বা হাফ এম্পিয়ার—তাহলে বেশি বিদ্যুৎ খরচ হলে ব্যাকআপ সময় স্বল্প, কম বিদ্যুৎ খরচ হলে দীর্ঘস্থায়ী হবে। WGP Mini UPS OPTIMA 301 Mini DC UPS-এর ক্ষেত্রে বেসিক ভার্শন (৬০০০ mAh) সাধারণ রাউটারের জন্য পর্যাপ্ত এবং প্রায় ৪-৫ ঘন্টা ব্যাকআপ প্রদান করে, প্রো ভার্শন (৭৮০০ mAh) কিছু বেশি চাহিদার সেটআপে ৫-৭ ঘন্টা পর্যন্ত ব্যাকাপ সরবরাহ করে, আর টাইটান ভার্শন (৯৯০০ mAh) সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করে, যা ৭-৯ ঘন্টা কিংবা তারও বেশি ব্যাকআপ দেয়। এইভাবেই, আপনার ব্যবহৃত ডিভাইস ও কানেক্টেড ইউজারের সংখ্যার ওপর ভিত্তি করে ব্যাকআপ সময় সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারিত হয়।
চার্জার ব্যবহারের নির্দেশনাঃ ম্যানুফ্যাকচার কোম্পানী ইউপিএস সাথে কোন চার্জার দেয় না। Mini UPS চার্জ দেওয়ার জন্য 12V 2A থেকে 3A পর্যন্ত ভাল মানের চার্জার ব্যবহার করতে হবে। কত এ্যাম্পিয়ারের চার্জার লাগবে তা নির্ভর করবে আপনার ডিভাইসের লোডের উপর। অনেকে প্রশ্ন করেন, রাউটার/ONU এর চার্জার (12V 0.5A বা 1A) দিয়ে চালানো যাবে কিনা। উত্তর হলো – না, এটি যথেষ্ট নয়। কারণ এই চার্জার দিয়ে একসাথে লোড চালানো ও UPS চার্জ করা সম্ভব না। কম ভোল্ট বা কম অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করলে ২-৩ মাসের মধ্যে UPS-এর ব্যাকআপ টাইম কমে যাবে এবং ব্যাটারিও নষ্ট হতে পারে। UPS-এর ওয়ারেন্টি চার্জারের উপর নির্ভর করে। তাই সঠিক ভোল্ট ও অ্যাম্পিয়ারযুক্ত ভাল মানের চার্জার (মূল্য ৩০০-৪০০ টাকার মধ্যে) ব্যবহার করুন।
(0) Relative Product